শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৮জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায়, একজন বিধবা মহিলাকে সহায়তা প্রদান, ঘাগরাপাড়া মন্দিরের জন্য ৫ বান টিন, দলদলি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের ১টি পানির ট্যাংকি, দলদলি পাড়া মন্দিরে ১টি হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী, দলদলি পাড়া ও শ্মশানটিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়ার নেতৃত্বে প্রায় ৩০০ জন পাহাড়ি ও ২০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।