বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারো ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার (১১সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঘুমধুম সীমান্তের জামালে ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে এফডিএমএন ক্যাম্প-১-এর এফ ১৩ ব্লকের বাসিন্দা আলি আহমদের ছেলে নুর মোহাম্মদ (২০) কে গ্রেফতার করা হয়।
বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার -৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়, এসময় সন্দেহ জনকভাবে এক চলাচলকারিকে আটক করে তল্লাশি করলে তার সাথে থাকা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি, ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যহত আছে।