শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশব্যাপী তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এর অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিডি ক্লিন পানছড়ির সদস্যরা, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী, স্কাউট সদস্যরা।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানছড়ি উপজেলা এরিয়ায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রশাসন, স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে আমরা ডেঙ্গুমুক্ত পানছড়ি গড়ে তুলতে চাই।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশার বংশবিস্তারস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, দেশব্যাপী তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।