শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে নষ্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে প্রখ্যাত ব্র্যান্ড ‘বনফুল এন্ড কোং’ এর মাটিরাঙ্গা শাখা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভোক্তা সাধারনকে এ ভাবে ঠকানো হলে অন্য যে কোন প্রতিষ্ঠানকে দন্ডাদেশ প্রদান করা হবে বলে আদালত সতর্ক করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাটিরাঙ্গা বাজারে অবস্থিত বনফুল এন্ড কোং-এর শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গা বাজারের বনফুল শাখা থেকে কেনা জাম মিষ্টি খেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর নজরে এলে তিনি তদন্তের নির্দেশ দেন। পরে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার প্রাথমিক সত্যতা পান।
এরই ভিত্তিতে একই দিন বিকেলে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নষ্ট মিষ্টি বিক্রির প্রমাণ মেলে। ফলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই মোহাম্মদ কামরুল আলমসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে ভোক্তা সাধারনকে এ ভাবে ঠকানো হলে অন্য যে কোন প্রতিষ্ঠানকে দন্ডাদেশ প্রদান করা হবে বলে আদালত সতর্ক করেছেন।