শিরোনাম
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

সপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতা

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। পাহাড়ের দূর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা জীবনমান উন্নয়নেও কাজ করছে। পাহাড়ের পিছিয়েপড়া মানুষের ভাগ্যপরিবর্তনেও এগিয়ে রয়েছে সেনাবাহিনী।

তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় উচ্চ শিক্ষা (বিএসসি ইন নার্সিং) পড়ুয়া সপ্তপূর্ণা চাকমার স্বপ্ন পূরণে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ১১ সেপ্টম্বর) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন এসইউপি, পিএসসি এর নির্দেশনায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমা এর মেয়ে সপ্তপূর্ণা চাকমা উচ্চ শিক্ষা গ্রহনের (বিএসসি ইন নার্সিং) জন্য দীঘিনালা জোন কর্তৃক আর্থিক অনুদান পৌঁছে দেয়া হয়।

জানা যায়, সপ্তপূর্ণা চাকমা ঢাকার একটি প্রাইভেট নার্সিং কলেজে অধ্যায়নরত আছে। পরিবাবের চার বোনের মধ্যে সে বড়। বাবার অভাব অনটনের সংসারে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া তার কষ্টসাধ্য হয়ে পড়ে। তার ধারাবাহিকতায় দীঘিনালা জোন তার পাশে থাকার চেষ্টা চালাচ্ছে। আর্থিক অনুদান পেয়ে সপ্তপর্ণা চাকমা এবং তার পরিবার বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।