শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই বিজিবির অভিযানে অরিস সিগারেট সহ নোহা গাড়ি আটক

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে পাচারকালে ৪ হাজার প্যাকেট ভারতয়ি অরিস সিগারেট সহ নোহা গাড়ি আটক করেছ। রবিবার (২৭ জুলাই) বিকেল ২ টা৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাসী চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়।

আটককৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮লাখ টাকা বলে জানান। বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

একটি সিন্ডিকেট পাহাড় ও নদীপথে বিভিন্ন ভাবে সিগারেট পাচার করে আসলেও চোরাকারবারীদের ধরা মুশকিল হয়ে পড়েছে। তবে জড়িতরা কিভাবে পালিয়েছে তার বক্তব্য পাওয়া যায় নি।