শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদার

৬

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কাপ্তাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটনসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখা হবে। সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলেই উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ছাড়াও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, শাশ্বত চাকমা রিংকু ও উথোয়াই মং মারমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, কাপ্তাই উপজেলাবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। কাপ্তাই উপজেলার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা কাপ্তাইয়ের সড়ক যোগাযোগ, নৌপথ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পর্যটন খাতের উন্নয়নে জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জাসাস জেলা কমিটির সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অলী আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মায়ারাম তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার ও চিৎমরম ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।