শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্ম সূচির শুভ উদ্বোধন করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মো.ফয়েজুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।