শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপন গ্রেপ্তার

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী শাহজাহান রিপন (৪৫) কে সিআর সাজা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬জুলাই) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ফেনিরকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার কাজী শাহজাহান রিপন ফেনিরকুল ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাজী রুহুল আমিন এর ছেলে। তিনি রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সিআর সাজা সহ তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে থানা হাজতে রাখা হয়েছে, বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।