শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

খাগড়াছড়িতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

৯০

॥ চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পিছনে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পাহাড়ি নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার (১১ ডিসেম্বর ) সকালে নাকাপা বাজারের পিছনে পুকুরে একটি মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত এই মহিলার লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বার বলেন, পুকুরটি দীর্ঘদিন ধরে কেউ ব্যবহার করে না। অনেকটা পরিত্যক্ত। শুক্রবার সকালে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি মরদেহটি ভাসমান অবস্থায় দেখে নাকাপা পুলিশ ফাঁড়ি ও রামগড় থানায় খবর দেন। তিনি আরও বলেন, নারীটি নাকাপা এলাকার নয়।

তদন্ত থানার সেকেন্ড অফিসার মজিবুর রহমান বলেন, মরদেহটি একজন পাহাড়ি নারীর। বয়স আনুমানিক ৩৫-৪০বছর। এলাকার কেউই নারীটির নাম পরিচয় জানাতে পারেনি। তিনি আরও বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন ধরে পানিতে পড়ে ছিল। চামড়ায় পঁচন ধরেছে। খাগড়াছড়ি জেলা আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে হত্যা মামলা রুজু করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সামসুজ্জামান জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে এবং ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারীর বয়স ৩৫বছর হতে পারে। লাশটি ১০দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। যার কারণে লাশটি পঁচে ফুলে গিয়ে অর্ধগলিত হয়ে গেছে। এ ঘটনায় রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।