শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

১৯

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হল রুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাঘাইছড়ি এর আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক দিনব্যাপি কৃষক কৃষাণী- প্রশিক্ষণ ও উন্নত জাতের লেবু চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় একটি পৌরসভা ও আট’টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ গ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায় সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় কৃষি উদ্যোক্তা ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কৃষি পন্য উৎপাদনের উপর আলোচনা করে প্রশিক্ষকবৃন্দ।