শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা বুধবার (২৯এপ্রিল) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া বিজিবি জোন সদর বাস্কেটবল মাঠে জোন কমান্ডার মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা। সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজী বন্ধে করণীয়, আসন্ন ঈদুল আযহা ২০২৫ উপলক্ষ্যে অবৈধভাবে গবাদি পশু আমদানী রোধ করা। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা, অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা, অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা। যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ সমপর্কে আলোচনা করা হয়েছে।

এ সময় সভায় রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ শাহাদাত হোসেন শুভ, সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন সহ স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করা হয়।