শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ-সমাবেশ

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়ায় নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে এই প্রতিবাদে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বাঙালির জনগণের হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালী জাতিকে দমিয়ে রাখা যাবেনা। ৭১ এর পরাজিত শক্তি আজ মাঁথা ছাড়া দিয়ে উঠছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন, কাপ্তাই মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগ ( সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন প্রমুখ।