শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

সন্ধ্যা নামলেই অটোভাবে জ¦লে উঠে সড়কবাতি

সৌরবিদ্যুতের সড়ক বাতির আলোয় আলোকিত দীঘিনালা শহর

৪৮

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হয়ছে। এইসব সড়কবাতির আলোয় আলোকিত ঐসব স্থানগুলো। সন্ধ্যা নামলেই এইসব অটোভাবে জ্বলে ওঠে । যেসব স্থান দিয়ে এক সময় পথচারীরা চলাফেরা করতে ভয় পেত,এখন পথচারীরা র্নিভয়ে চলাফেরা করতে পারছে। উপজেলার বাজারে, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, রাস্তার গুরুত্বপূর্ন মোড়ে সোলার প্যানেলের এসব সড়কবাতি স্থাপন করে উপজেলা প্রশাসন।

অটোরিক্সা চালক মোঃ আব্দুল আলিম বলেন, আগে রাস্তায় গাড়ি চালতে ভয় লাগত। এখন রাস্তার মোড়ে মোড়ে সোলার প্যানেলের সড়ক বাতি স্থাপন করায় আর ভয় লাগে না।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজে শেষ নেই। উপজেলা গুরুত্বপূর্ন স্থানে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করায় অনেক অপরাধমূলক কর্মকান্ড কমেছে। বিদ্যুৎ না থাকলেও রাস্তা দিয়ে মানুষ অবাদে চলাফেরা করতে পারছে। এবং এতে সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে।

বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ বলেন, রাস্তায় রাস্তায় সোলার লাইট দেয়া অনেক অপরাধ কমেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দীঘিনালা গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। যাতে করে অপরাধ প্রবনতা কমবে।