শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জেলেপাড়া গ্রামের বাসিন্দা পরলোকগত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস’কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মানে ভুষিত করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর উপস্থিতিতে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় লংগদু উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস (৮৫) পিতা-জ্ঞান রঞ্জন জল দাস সোমবার (৭এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন।

মুক্তিযোদ্ধাকে পারিবারিক ভাবে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস মৃত্যুকালে দুই কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।