শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবানের লামায় আবারো ৯ তামাক চাষী অপহরণ

১২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় দুর্গম এলাকায় আবারো ২ জন তামাক চাষী ও ৭ জন তামাক শ্রমিক সহ মোট ৯ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় এই অপহরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হয়।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আতিকুর রহমান (পরিদর্শক) জানান, অপহৃত তামাক চাষী ও শ্রমিকদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ অভিযান শুরু করেছে। মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন অপহৃতদের স্বজনরা।

অপহৃত তামাক চাষীরা হলেন, মোঃ আমিন (৩৭) ও মোঃ ভুট্টু (৩১)। বাকী ৭ জন শ্রমিক। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। লেমুপালং এলাকা বাসিন্দা ও অপহৃতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১টায় অস্ত্রধারী সন্ত্রাসীরা লেমুপালং এলাকায় আমিন ও ভুট্টুর খামার বাড়ি চাঁদার দাবিতে তাদের অপহরণ করে। এখনো কত টাকা চাঁদা দিতে হবে তা জানায়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি গভীর রাতে দুর্গম বমুখাল এলাকায় সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীরা ৩টি খামার বাড়ি থেকে ৭ জন তামাক শ্রমিক, ২ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে ৭ জনকে অপহরণ করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয়রা অস্ত্রসহ মংএনু মার্মা (৩৪) নামের এক পাহাড়ী সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া গত ১৬ ফেব্রুয়ারী রবিবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকার ৬টি রাবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে পাহাড়ী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছিল।