শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

মাস্ক না পরায় জরিমানা ভ্রাম্যমান আদালত পরিচালনা

৫৯

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) নারামুখ, বাজার এলাকা, বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক। এসময় সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান।

নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহণ গনপরিবহণ ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় করোনা মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন। তিনি মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেন।