শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

মানিকছড়িতে রেডক্রিসেন্টের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ

৪৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানিকছড়িতে ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশত পরিবারে মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বুধবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মোঃ মাঈন উদ্দীন’র সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবদুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্টিত ফুড প্যাকেজ বিতরনকালে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শিক্ষক মোঃ আতিউল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট সদস্য মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, যুব রেডক্রিসেন্ট ইউনিট সভাপতি মোঃ আশরাফুল আলম প্রমূখ।

সভায় অতিথিরা বলেন, রেডক্রিসেন্টই নিঃস্বার্থভাবে পৃথিবীর সকল অসহায়, দরিদ্র ও মানবের পাশে সাহায্য সহযোগিতায় নিয়ে সবার আগে পৌঁছে। করোনাকালিন সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছে। মাস্ক ও ত্রাণ বিতরণসহ করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছে। মানবসেবার চলমান কার্যক্রমে সবার আগে সবর্ত্র যুব রেড ক্রিসেন্ট সদস্যরা ঝাঁপিয়ে পড়েন।
সভাপতির মূল্যবান বক্তব্যে তিনি এই জনপদে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ইউনিটের মানবসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ফুড প্যাকেজ বিতরন করেন। মানিকছড়ি উপজেলার ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশত পরিবারে মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করেন।