শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

অসুস্থ নারীর চিকিসায় দীঘিনালা জোন’র অনুদান

৭০

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা, উন্নয়নে,  চিকিৎসা সেবা, আর্থিক  সহযোগীতায়,  সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংরাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতা খাগড়াছড়ি দীঘিলালা জোনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র অসুস্থ প্যারালাইসিস রোগী এক নারীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮নভেম্বর) সকাল ১১টায় দীঘিলালা জোন সদরে মেরুং ইউনিয়নের অনাথ আশ্রম এলাকার অসহায় হতদরিদ্র অসুস্থ প্যারালাইসিস রোগী মোছা: রোকেয়া বেগম (৩৭)কে উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অসুস্থ মহিলাকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুদান প্রদানকালে মেজর সাকিব হাসান বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে  এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে,এই অনুদান গ্রহণের জন্য তাকে জোনে নিয়ে আসা সম্ভব হয়নি বিধায় তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন তাহারই চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান।