শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

না ফেরার দেশে চলে গেলেন কবিতা ত্রিপুরা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা নেতাকর্মীদের শোক

১৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির সভানেত্রী কবিতা ত্রিপুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে আনুমানিক তার বয়স হয়েছিল ৫৬ বছর। বর্তমানে তাহার স্বামী ও ৪ কন্যা জামাই, নাতি-নাতনি ও অজস্র শুভাকাঙ্খী আত্মীয়স্বজন রেখে গেছেন।

কবিতা ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার (১৫ নভেম্বর) এক শোক বার্তায় প্রয়াত কবিতা ত্রিপুরার আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এদিকে কবিতা ত্রিপুরার অকাল মৃত্যুতে সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয়ে জরুরী শোকসভা আয়োজন করা হয়। সভায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁহার আত্মার সদগতি কামনা করেন নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, কবিতা ত্রিপুরার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায়ে জেলাসহ ১০ উপজেলায় সাংগঠনিক ভূমিকার অবদান রেখেছেন এবং জেলা কমিটির স্বার্থে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সহিত সোহার্দ্যপূর্ণ যোগাযোগ ক্ষেত্রে অজস্র ভূমিকা রেখে গেছেন।

রাঙ্গামাটি জেলার জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আরফান আলী, সহ-সভাপতি লেহাজ উদ্দিন সরদ্দার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান, দপ্তর সম্পাদক সমীরন বড়ুয়া, বিটু দেওয়ান ও সুদীর্ঘ চাকমা প্রমুখ। সভা সঞ্চালন করেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য বাবু প্রজেশ চাকমা।