শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দীঘিনালায় অসহায় ও হতদরিদ্র শিশুর পাশে সেনাবাহিনী

১১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

দীঘিনালা উপজেলায় অসহায় ও হতদরিদ্র শিশু পদ্মা রানী চাকমার (১০) উন্নত চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন, দীঘিনালা সেনা জোন।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের পূর্ববাঁচা এলাকায় এ অনুদান প্রদান করেন দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

এসময় তিনি বলেন,দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন। পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।