শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

কাপ্তাইয়ে কোমল পানির নামে দেশীয় চোলাই মদ পাচার,আটক ১

৪৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় কোমল পানির নামে বোতল জাত করে দেশীয় চোলাই মদ পাচারকালে জোহর সরদার (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিশনের খ্যায়ং পাড়া থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।