শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

পানছড়িতে ২ ইট ভাটায় প্রশাসনের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা

৮৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জানোয়ারি) বিকেল পাঁচটা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান।

এ সময় আইন অমান্য করে ব্রিকফিল্ড পরিচালনা করায় সততা ব্রিকফিল্ডকে ৭০ হাজার টাকা ও এম এস আর ব্রিক ফিল্ডকে ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইতিপূর্বে ও খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড় উপজেলার একাধিক ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে জরিমানা সহ কয়েকটি ব্রিকফিল্ড বন্ধ করে দেয়া হয়।

অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) আহমেদ হাসান বলেন, আইন অমান্য করায় তাদেরকে জরিমানা আওতায় এনেছি এবং এ অভিযান চলমান থাকবে।