শিরোনাম
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে ভিবিডির শিক্ষা সামগ্রী বিতরণ

১০৪

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে’র লক্ষ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলায় “পাহাড়ে শিক্ষার আলো” নামক একটি ইভেন্ট সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে দুর্গম এলাকায (মায়ুং কপাল/হাতিমাথা) কাপতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে ভিবিডির জেলা সহ-সভাপতি প্রবন চাকমা বলেন, শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। কারণ যেখানে তাদের একটা খাতা আর একটা কলম কেনার জন্য পাহাড় থেকে ঝিরি-ছড়া পেরিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা হেতে আসতে হয়। শিক্ষা সামগ্রী গুলো পেয়ে সকলে আনন্দিত হন। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইলো। তারা যেন পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকবৃন্দ, পাড়ার কার্বারী, ভিবিডি খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি প্রবন চাকমা, সাধারণ সম্পাদক বিনয় দত্ত, ট্রেজারার সাচিংমং মারমা ও এইচআরও নেউ মগিনী।