শিরোনাম
ফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন

ফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুন

২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
যে কোন অগ্নিকাণ্ডে দুর্ঘটনা, পাহাড় ধ্বস কিংবা প্রাকৃতিক দূর্যোগে সাহার্য্য পেতে জরুরী সেবার সেবার জন্য এবার ফায়ার সার্ভিস এর ১০২হট লাইনে কল করতে আহ্বান করা হয়েছে। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝেও সচেতনতা সৃষ্টি।

সোমবার (৯নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জরুরী সেবা পেতে ১০২হট নাম্বার এ কল করতে উদ্বুদ্ধ করা হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে কোন জরুরী সেবা পেতে, যেমন অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা, বাসা, বাড়ির সম্পদ, প্রাকৃতিক দূর্যোগ ও ভূমিধস এবং অগ্নিকাণ্ডের ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য জরুরী ভাবে ১০২এল সেবা পেতে কল করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এই নাম্বারটি নিজেদের ফোনে বা নোটেশিখে রাখবেন এবং বিপদে-আপদে সেবা কল করবেন। যে কোন বিপদে বা প্রাকৃতিক দূর্যোগে এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আমরা দ্রুত সেবা দিতে পৌঁছে যাব।

এসময় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদসহ সকল শিক্ষক ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সেবা কর্মীরা উপস্থিত ছিলেন।