শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে সমাবেশে ব্যক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মোঃ বাহারর উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্। সঞ্চালনায় ছিলেন রামগড় পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস। এছাড়াও র‌্যালি ও সমাবেশে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।