শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কাপ্তাইয়ে ৪৫ তম বিজ্ঞান মেলা সমাপ্ত বিজয়ীয়ের পুরস্কার বিতরণ 

১০৭
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম বিজ্ঞাম মেলা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। 
মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, কাপ্তাই হর্টিকালচার সেন্টারের  উদ্যান তত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান।  ৪৫ তম বিজ্ঞান মেলায় কাপ্তাই উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।