শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাহেদ আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীতব্য উন্নয়ন প্রকল্পসমুহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর প্রকল্প পরিচালক মোঃ ইউসুফ আলী, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ।

সভায় বক্তারা বলেন, হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদী দেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদের প্রাকৃতিক আধার। এসব নদীতে মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র এর রক্ষা, মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে হবে। এছাড়াও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদীদূষণ, অবৈধভাবে মাছ শিকার সহ মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দরা সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি সহ জনসচেতনতা সৃষ্টি এবং নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।