শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

থানচিতে দুর্গম ৭টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে যোগে পাঠানো হচ্ছে- নির্বাচনী সরঞ্জাম

১৩৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হেলিকপ্টারের যোগে বান্দরবানে থানচিতে দুই ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল থেকে থানচি উপজেলায় দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারের যোগের নির্বাচনী সরঞ্জাম পাঠানো বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ বলেন, দুর্গম ৭টি ভোটকেন্দ্রের হেলিকপ্টারের যোগের ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স’সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে। এরই মধ্যে দুর্গম ৩টি ভোটকেন্দ্রের পাঠিয়েছি, বাকি দুর্গম ৪টি কেন্দ্রের আগামীকালই নির্বাচনী সরঞ্জামগুলো পৌচ্ছানো হবে। এছাড়াও উপজেলায় অন্যান্য সব ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স’সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিনের পাঠিয়ে দেয়া হবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও। এবং নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় মোতায়েন থাকবে ৪২ জন পুলিশ সদস্য বলে বিষয়টি নিশ্চিত করেছেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, থানচি উপজেলার একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ, অংশগ্রহন মূলক ও সুন্দর পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, থানচিতে ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি ভোট কেন্দ্রের হেলিকপ্টারের যোগের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, ৩টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছি। আগামীকাল মধ্যেই দুর্গম আরো ৪টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পৌঁচ্ছানো হবে।