শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

নানিয়ারচরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটির নানিয়ারচরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উৎপল দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী বৃহত্তর ছাত্র সংগঠন। ছাত্রলীগ। বাংলাদেশে যা-কিছু অর্জন এবং সাফল্য রয়েছে ছাত্রলীগের ভূমিকা তারমধ্য অন্যতম। ছাত্রলীগ পারেনা এমন কোন কাজ নেই। আগামী ৭তারিখ অনুষ্ঠিততব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা নির্বাচন। এ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা থাকতে হবে। এদিন সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি ঘোষণা করেন নেতাকর্মীরা।