শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায়

আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব: ইউএনও রাজস্থলী

৭৫

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

প্রত্যেক বাহিনীর সদস্যদের নিয়ে আন্ত: সমন্বয় করে আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপহার দিব। নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং আনসার সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়া তফসিল ঘোষণার পর হতে পুলিশ এর স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ।

বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর হতে প্রচার প্রচারনা চলাকালীন সময়ে যাতে কোন প্রার্থী এবং প্রার্থীর সমর্থক নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তার জন্যে সহকারী রিটার্নিং অফিসার সহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করছেন।

মতবিনিময় সভায় রাজস্থলী সাব জোনের অধিনায়ক, মেজর আবদুল্লাহ আল মাহিন, ৪১ বিজিবি ক্যাপ্টেন, মেডিক্যাল অফিসার সৌমিত স্বপন দাশ, রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, চন্দ্রঘোনার থানা ওসির প্রতিনিধি, রাজস্থলী থানার ওসি (তদন্ত) সাহেদ পারভেজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা আক্তার, প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।