শিরোনাম
বান্দরবনের লামায় সরই উচ্চ বিদ্যালয়ের অবকাঠোমোর কাজ ৩৫ বছরেও শেষ হয়নিপাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুজিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটি

শেখ হাসিনা করে, শেখ হাসিনা পারে

একাত্তর-পঁচাত্তরের পরাজিত শত্রুরাই নির্বাচন বাতিলে উঠে পড়ে লেগেছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

১০১

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥
একাত্তর-পঁচাত্তরের পরাজিত শত্রুরাই সারাদেশেই নির্বাচন বাতিলে উঠেপড়ে লেগেছে। তারা দেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য ‘জ্বালাও- পোড়াও’ কর্মসূচি নিয়ে জনগণের জানমাল ধ্বংসে মেতে উঠেছে। খাগড়াছড়ি ২৯৮নং সাংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

সোমবার (১ জানুয়ারী) বিকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ, পথসভা ও সমাবেশও করেছেন তিনি। আওয়ামীলীগ সরকারে উন্নয়নের জোয়ার তুলে খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ দাপড়িয়ে বেড়াচ্ছেন।

এছাড়াও তিনি বলেন, যারা এদেশের শান্তি চায় না তারা রাস্তার পাশের গাছ কেটে বেরিকেট দেয়। আবার বিএনপি-জামায়াত হরতাল ডাকলে স্থানীয় অপশক্তিও হরতাল ডাকে। বিএনপি, বাঙালী জাতির স্বপ্ন হত্যা করেছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে পারে একমাত্র শেখ হাসিনা। কারন শেখ হাসিনা করে, শেখ হাসিনা পারে।

কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বিএনপির এক দফা-এক দাবী, তত্ত্বাবধায়ক সরকার। আর আওয়ামী লীগের এক দফা-এক দাবী, আগামী ৭ জানুয়ারী অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য হবে। কোনো অপশক্তি আগামী ৭ জানুয়ারীর নির্বাচন বানচাল করতে পারবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বকুল চন্দ্র চাকমা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মনীর খান, তপন দেব, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলার মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনগনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।