শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

রাঙ্গামাটিতে নৌকায় ভোট চেয়ে স্বেচ্ছাসেবকলীগ এর লিফলেট বিতরণ

১৯৩

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার এর জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা স্বাচ্ছাসেবকলীগ, সদর থানা ও শহর শাখা। সোমবার (১জানুয়ারী) বিকালে জেলা শহরের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কালে নেতবৃন্দরা বলেন, ৭ জানুয়ারী নির্বাচনে সকলেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন এবং অন্যান্যদেরকেও উৎসাহ যোগাবেন। বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন। দেশের এমন কোন গ্রাম, প্রত্যন্ত অঞ্চলও নেই যে শেখ হাসিনা উন্নয়ন করেননি। উন্নয়নের এসব ধারাবাহিকাতা বজায় রাখতে আবারো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

শহরের নতুন বাস ষ্টেশন এলাকা থেকে শুরু করে বৃহত্তর বনরূপাবাজারের সকল ব্যবসায়ী, সাধারণ মানুষ, পথচারী ও শ্রমিকদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ শাহাজাহান, সাধারণ সম্পদক, মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগ, দেবদত্ত মুৎসুদ্দী, যুগ্ম সাধারণ সম্পাদক, তপু দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক, সদর থানা স্বেচ্ছাসেবকলীগ। মোঃ ফরিদ উদ্দিন, আহ্বায়ক, দেবাশীষ পালিত রাজা, সদস্য সচিব শহর স্বেচ্ছাসেবকলীগ ও সঞ্জিত বড়ুয়া, মোঃ দাদান, মোঃ হালিম, সাজু ত্রিপুরা সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।