শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

রাঙ্গামাটি শিশু নিকেতনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

২৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥
উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামটি শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকবৃন্দ। এসময় শিশু নিকেতন পরিচালনা কমিটির পরিচালকগনও উপস্থিত ছিলেন। সোমবার (১জানুয়ারী) সকাল ১১ঘটিকায় নতুন বই বিতরণ করা হয়।

দেখা যায়, সকালে শিশু নিকেতনের মাঠ প্রাঙ্গনে নার্সারি থেকে ৫ম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীরা তাদের নতুন বই নিতে জড়োয় হয়। নতুন বই নিয়ে আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন।

এসময় স্কুল পরিচালনা কমিটির পরিচালক মিজ নিরুপা দেওয়ান, সহ-সভাপতি সুনীল কান্তি দে, অধ্যক্ষ এসএম মঈন উদ্দীন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে।