শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

১২১

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সহকারী শিক্ষা অফিসার শাহিন আল মামুন। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের পর হতে বাংলাদেশে প্রতি বছরের ১ জানুয়ারি প্রাথমিক ও মধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ হয়ে আসছে এবছরও প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলা ১৫২ টি প্রাথমিক ও মাদ্রসা সহ ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২৩১৯২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ হয়েছে। সভা শেষে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ, কাচালং কাচালং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।