শিরোনাম
বান্দরবনের লামায় সরই উচ্চ বিদ্যালয়ের অবকাঠোমোর কাজ ৩৫ বছরেও শেষ হয়নিপাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুজিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটি

বাঘাইছড়ির সাজেকে শিক্ষার্থীদের নতুন বই তুলে দিলেন সেনাবাহিনী

৯১

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইহাট সেনা জোন ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন। সোমবার (১জানুয়ারি) সকালে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে ২০২৪ শিক্ষা বর্ষের সরকারী প্রাক প্রাথমিক হইতে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠ্যবই বিতরণ করেন সেনা বাহিনী।

অনুষ্ঠানে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের সভাপতি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি, উপ-অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন এর সভাপতিত্বে, শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন প্রধান অতিথি বাঘাইহাট‘র ৬-ইষ্ট বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান, পিএসসি। এসময় আরোও উপস্থিত ছিলেন, মোঃ শাহাদাৎ হোসেন, সাজেক অদ্বিতী পাবলিক স্কুল প্রধান শিক্ষক। ৩৬নং সাজেক ইউনিটের সাবেক চেয়ারম্যান জনাব নেলসন চাকমা (নয়ন)। স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড মেম্বার জনাব দয়াধন চাকমা (কালা কচু)। স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী।

প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান, পিএসসি বলেন, সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশ বিনামূল্যের বই বিতরণ হচ্ছে পার্বত্য অঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। আমাদের বিশ্বাস, শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্ত আছে বলে মনে করেন প্রদান অতিথি। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরেপড়াসহ প্রাথমিক শিক্ষার অন্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার আলোয় শক্তভাবে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা আগামীদিনের একটি দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জোন কমান্ডার বাঘাইহাট জোন।

বই বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন এবং ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।