শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

উৎসব মুখর পরিবেশের মাধ্যমে দীঘিনালায় পাঠ্য বই বিতরণ

৮৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
‘বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন’ প্রতিপাদ্য ধারণ করে দীঘিনালায় নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সোমবার (১জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগীতায় দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ‘র সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন বিপ্লব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হ্যাপি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সটাক্ট্রর (ইউআরসি) মোঃ মাঈন উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, সহকারী শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা ও রাঙ্গা মারমা প্রমূখ। এছাড়া উপজেলার প্রত্যেক সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রারা ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যবই উৎসব এর মাধ্যমে নতুন বই বিতরণ করা হয়।