শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

বই উৎসব উদ্বোধন করলেন ইউএনও

মাটিরাঙ্গায় বছরের শুরুতে নতুন মলাটে বই পেলো শিক্ষার্থীরা

৯৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী। সোমবার (১জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেন তিনি।

এর পর পর মাটিরাঙ্গা পৌর সদরে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণ উৎসব করেন তিনি। এসময়, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম সিরাজি, উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মোঃ আসগর হোসেন,মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ও শিক্ষার্থরী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ উল্ল্যাসে মেতে উঠে।