শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

কাপ্তাই উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পেল নতুন বই

১১৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও গণশিক্ষার শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বই বিতরণ উৎসব এর উদ্বোধন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, বিশিষ্ট প্রাবন্ধীক আমিনুর রশীদ কাদেরী, মুক্তিযুদ্ধ সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি), প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাপ্তাইয়ে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে নতুন বই বিতরণ করে সুপারভাইজার মোহাম্মদ নুর নবী। কাপ্তাই উপজেলা ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালন করা হয়।