শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ আটক ২

১১৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মোঃ সোহেল (৩২) ও আথুইমাং মারমা (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার তিনটহরী শিবির এলাকায় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মহামুনি এলাকা থেকে দেশীয় তৈরি চোলাইমদ একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়া হওয়ার গোপন সংবাদ পেয়ে উপজেলার তিনটহরী শিবির এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তল্লাশি চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী দুজনকে আটক করে এবং পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওমি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।