শিরোনাম
বান্দরবনের লামায় সরই উচ্চ বিদ্যালয়ের অবকাঠোমোর কাজ ৩৫ বছরেও শেষ হয়নিপাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুজিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটি

১ জানুয়ারি ‘বই উৎসব’

রাজস্থলীতে নতুন বই বুকে জড়িয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ

১১৮

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
নতুন বছরের প্রথম দিন রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে রাজস্থলী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন শিক্ষার্থীরা। ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হন তারা। বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা দুই হাত দিয়ে নতুন বই বুকে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে। আওয়ামীলীগ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা ভাষার বই শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।

সোমবার সকালে প্রাক-প্রাথমিক, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।