শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

১১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। শনিবার (৩১ডিসেম্বর) গভীর রাত ০১টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ ও বিয়ার জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৮ বোতল মদ ও ২ বোতল বিয়ার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ৩৭ হাজার টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।