শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

সকলের সহযোগীতায় সমাজের শৃঙ্খলা ফিরে আনা সম্ভাব

কাপ্তাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী আলোচনা

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে র‌্যালী এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আতাউল হক চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া, কাপ্তাই এস এম সির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এবং ইউপি সদস্য মাহাবুব আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের সাথে একত্র হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে দেশ হতে সব ধরনের অপরাধ দূর হবে। এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসবে।