শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে পালন

৬০

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি , মুজিবর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র”স্লোগান কে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালন করা হয়েছে।

অপরাধী যেই হোক না কেন? কেউ ছাড় পাবে না! সে পুলিশ হোক সে যেই দলের হোক না কেন! শিশু ও নারীর অধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না, নারী নির্যাতন শুধু বাহিরে হয় এমন না, নিজ বাসায় হয়ে থাকে মাঝে মাঝে, আপনার সন্তান আপনার আত্নীয় থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। মাদকদ্রব্যের সাথে জড়িতদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতার করুন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশ। দীঘিনালা থানায় নারী এবং শিশু ডেস্ক বসানো হয়েছে, নারী এবং শিশু নিয়ে যেকোন ধরনের অধিকার লঙ্ঘন বা নির্যাতন হলে৷ তাদের দেখাশোনা বা আইনের সহায়তার জন্য সবসময় কাজ করে থাকেন নারী এস আই ও নারী পুলিশ সদস্যরা পুলিশিং ডে দীঘিনালা থানা ওসি উওম চন্দ্র দেব বক্তব্যে বলেন।

শনিবার (৩১অক্টোবর) সকাল ১০টায় পুলিশিং ডে উপলক্ষে দীঘিনালা থানার সামন থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়াম ভবন এসে শেষ হয়, পরে অডিটোরিয়াম হলরুমে দীঘিনালা থানা ইনচার্জ(ওসি) উওম চন্দ্র দেব এর সভাপতিত্বে পরবর্তীতে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম (রাজু), দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিসেস সীমা দেওয়ান। কবাখালী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম প্রমূখ।