শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

১৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর পরই শহরের বিভিন্ন এলাকায় মিছিল বের করে জেলা আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

রাত ৮টায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, কলেজ গেইট, ভেদাভেদী এলাকাসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার চাকমা নব, সদস্য আবু তৈয়ব, সদস্য ঝিনুক ত্রিপুরা, সাবেক ছাত্রনেতা ও ৭নং ওয়ার্ড কাউন্সিল জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক রতন নাথ, সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ ও নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে রাজপথে অবস্থানসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অপতৎপরতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

অন্যদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা।

উল্লেখ্য: সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।