শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মাটিরাঙ্গায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

১৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাকিব (১৯) নামে এক কিশোর গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে রাতে উপজেলার আমতলী ইউপির ৬নং ওয়ার্ড রহিম সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে। সাকিব একই এলাকার কানু মিয়ার ছেলে।

নিহতের বড় বোনের স্বামী আব্দুল জলিল জানান, সাকিব প্রতিদিনের মত বুধবার বিকালে এলাকার আলী নোয়াজের চা দোকানে যায়। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখোজির পর রাত আনুমানিক ৩টার সময় তাদের পুরান বাড়িতে আম গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিধি মোতাবেক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।