শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

আওয়ামী লীগ এবারও সরকার গঠন করলে উন্নয়নে পার্বত্য অঞ্চলের চিত্র পাল্টে দিবে

১৫৫

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥.
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এবারও আওয়ামীলীগ সরকার গঠন করলে উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া হবে। দেশের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বুধবার (১৫নভেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু তাহের কোম্পানি, জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং আগামীতেও দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিচিতি পাবে। তাই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর। তিনি বলেন, প্রতিশ্রুতি ব্যক্ত করে আরও বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।