শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

তফসিল ঘোষণায় নানিয়ারচরে আঃলীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

২৬৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচনকে স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৫নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী বছরের ৭জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ঘোষিত তফসিল’কে স্বাগত জানিয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন। সভায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত।

বক্তব্যে প্রিয়তোষ দত্ত সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার’কে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং সর্বস্থরের জনগণের পক্ষে ধন্যবাদ জানান। নির্বাচনকে ঘিরে বিএনপি যদি অরাজকতা এবং অগ্নিসংযোগ সৃষ্টি করতে চাই তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়াও আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে এবং পাহাড়ের অভিভাবক দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে এক যোগে কাজ করার অনুরোধ করেন।