শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

২০৪

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি শাখার পক্ষ থেকে বহুমুখী নগদ অর্থ বিতরণ।

রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসমাবেশে এসব অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য গিয়াস উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রেড ক্রিসেট সোসাইটি জেরা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খাঁন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি পৌরসভার এগারো কোটি পচিঁশ লক্ষ সাত চল্লিশ হাজার চারশত ত্রিশ (১১,২৫,৪৭,৪৩০) টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটি এতটা জনকল্যাণ মূলক কাজ করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে জনকল্যাণকর কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, একসময় রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নিতো তারা জানতো না তাদের কাজ কি বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তনায়নে এগিয়ে যাচ্ছে। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭৫০জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজন ৬০০০টাকা করে মোট ৪৫লক্ষ টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০টি পাটি, ১০০টি বালতি, ৫০টি জারিকিন, ২০টি তেরপাল বিতরণ করা হয়।

বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭২টি ডাস্টবিন এবং বাঘাইছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক ৫০জন কৃষকদের মাঝে বীজ, সার সহ কৃষি পণ্য বিতরণ করা হয়।