শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

বিএনপি জামাত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: দীপংকর তালুকদার

৪৪৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥ 

বিএনপি জামাত অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের এই ধরনের নাশাতা এড়াতে সকলকে সচেতন থাকতে হবে। তারা নির্বাচনে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

রবিবার রাঙ্গামাটির লংগদুতে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও এলজি ইডি এর উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ৩৫কোটি টাকার ২০ টি প্রকল্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপকংর তালুকদার, এমপি।

এসময় তিনি আরো বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত ধরে যখন পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়ন করা হয়, তখন একদল মৌলাবাদী অপপ্রচার চালিয়ে ছিলো শান্তিচুক্তি হলে পাহাড়ে কেউ থাকতে পারবেনা চলে যেতে হবে। অথচ এখন পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে আর কোন সরকার এরকম উন্নয়ন করতে পারেনি।

এসময় সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, ও আসমা আলম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।